সিরিয়ায় বাংলাদেশি ‘আইএস’ নেতা নিহত

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:  সিরিয়া ও ইরাকে যৌথ বাহিনীর বিমান হামলায় ইসলামিক স্টেটের (আইএস) ১০ জন গুরুত্বপূর্ণ নেতার মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে সাইফুল হক সুজন নামে বাংলাদেশি বংশোদ্ভূত এক আইএস নেতা রয়েছে। তিনি সিরিয়ায় নিহত হন। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথবাহিনীর এক মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। 
 
যুক্তরাজ্যে কম্পিউটার প্রকৌশল বিষয়ে পড়াশোনা করেছেন সুজন। যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর একজন মুখপাত্র কর্নেল স্টিভ ওয়ারেন মঙ্গলবার জানান, গত ১০ ডিসেম্বর সিরিয়ার রাকা প্রদেশের কাছে বিমান হামলায় সুজন মারা যায়।
 
তিনি সাংবাদিকদের বলেন, সুজন বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগের পরিকল্পনাকারী হিসেবে কাজ করতেন। আইএসের হয়ে তিনি হ্যাকিং কর্মকাণ্ড, নজরদারি প্রতিরোধ প্রযুক্তি এবং অস্ত্র উন্নয়ন কাজেও নিয়োজিত  ছিলেন। তিনি বাংলাদেশে জন্মগ্রহণ করলেও কম্পিউটার প্রকৌশল বিষয়ে যুক্তরাজ্যে পড়াশোনা করেছেন। 
 
গত এক মাসে সিরিয়া ও ইরাকে মোট দশজন নিহত হয়েছে বলে জানান কর্নেল ওয়ারেন, যাদের মধ্যে অন্তত দুজনের সঙ্গে গত নভেম্বর মাসে প্যারিসে হামলাকারীদের যোগাযোগ ছিল। তাদের মধ্যে একজন সিরিয়াভিত্তিক আইএস কমান্ডার শারাফে আল মুদান ২৪ ডিসেম্বর বিমান হামলায় নিহত হন।
 
তার সঙ্গে গত মাসে প্যারিস হামলার হোতা আবদেল হামিদ আবাউদের সরাসরি যোগাযোগ ছিল বলে ওয়ারেন জানান। এর দুদিন পর ইরাকের মসুলে এক হামলায় আব্দুল কাদের হাকিম নামে আরেক আইএস কমান্ডারের মৃত্যু হয়। তার সঙ্গেও প্যারিস হামলাকারীদের সরাসরি যোগাযোগ ছিল। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top