এডিবি ২০৫ মিলিয়ন ডলার দিচ্ছে বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পে

S M Ashraful Azom
0

বাংলাদেশ সরকার এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর মাঝে ২০৫ মিলিয়ন ডলারের একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিদ্যুৎ খাতকে আরো শক্তিশালী করতে এ অর্থ কাজে লাগানো হবে। খবর জিনহুয়া।
মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ সরকারের পক্ষে বাংলাদেশ ইকোনোমিক রিলেশন ডিভিশনের (ইআরডি) জৈষ্ঠ্য সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন এবং এডিবির পক্ষে বাংলাদেশ রেসিডেন্ট মিশনের কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি চুক্তি স্বাক্ষর করেন।
চুক্তিস্বাক্ষর সম্পর্কে কাজুহিকো সাংবাদিকদের বলেন, ঋনের এ অর্থ ব্যবহার করা হবে ৪টি সাব স্টেশনের উন্নয়নে এবং ৭২ কিলোমিটার সরবরাহ লাইনের উন্নয়নে। এছাড়া ঢাকা বিভাগে ৭ লাখ অ্যানালগ মিটারকে ডিজিটাল মিটারে রূপান্তরের কাজও করা হবে।
এছাড়া আশুগঞ্জ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রকে আরো শক্তিশালী করতে প্রকল্প গ্রহণ করা হবে। এ প্রকল্পের মাধ্যমে যেখানে আগে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হতো সেখানে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। ফলে ৮০ শতাংশ বিদ্যুৎ বেশি উৎপাদিত হবে।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top