সেবা ডেস্ক: নীলফামারীতে অজ্ঞাত (২২) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে জেলার ডিমলা উপজেলার দক্ষিণ সুন্দরখাতা গ্রামের খোকশার ঘাট ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানায়, সকালে ওই স্থানে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। শ্যামলা বর্ণের ওই লাশের পরনে ছিল সেলোয়ার কামিজ। পায়ের সেন্ডেল। লাশের শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। ধারনা করা হচ্ছে, তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমীন খান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।