ছাত্র নেতাদের রাবির আবাসিক হল খোলা রাখার দাবি

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:  রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ, কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট ও প্রগতিশীল ছাত্রজোট শীতকালীন ছুটিতে আবাসিক হল খোলা রাখার দাবি জানিয়েছে। প্রসঙ্গত, ৩১ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত শীতকালীন ছুটিতে রাবির আবাসিক হলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
 
শনিবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ-কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট-প্রগতিশীল ছাত্রজোট পৃথক বিজ্ঞপ্তিতে আবাসিক হলগুলো খোলা রাখার দাবি জানায়।
 
এদিকে হল বন্ধ রাখার কারণ জানতে চাইলে উপাচার্য বলেন, ‘শীতকালীন ছুটিতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার, হল, একাডেমিক ও প্রশাসনিক সকল কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় হল দেখাশোনার কেউ থাকবে না। তাই শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top