জামালপুর প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ভিজিটরের বিরুদ্ধে জোর করে এক অবিবাহিত যুবককে বন্ধ্যাত্বকরণের অভিযোগ পাওয়া গেছে।গত সোমবার ২১ ডিসেম্বর দুপুরে বকশীগঞ্জ মা ও শিশু কল্যাণ কেন্দ্রে অপারেশনের মাধ্যমে ওই যুবককে বন্ধ্যাত্বকরণ করা হয় । এ ঘটনায় বকশীগঞ্জে তোলপাড় শুরু হয়েছে।
জানা গেছে, বকশীগঞ্জ পৌর শহরের পশ্চিম পাড়া গ্রামের আমবাহার মিয়ার ছেলে জামিল মিয়া (২০) কে স'ানীয় দালাল ফিরোজ মিয়া ইচ্ছার বিরুদ্ধে রাস্তা থেকে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নিয়ে যায়। পরে অপারেশনের মাধ্যমে জামিলের বন্ধ্যাত্বকরণ করা হয়। বন্ধ্যাত্বকরণ শেষে মেরি স্টোপ বাংলাদেশের একটি ব্যাগ ও একটি লুঙ্গী , ২ পাতা ব্যাথার ট্যাবলেট হাতে ধরিয়ে দিয়ে বিদায় করে দেয়। ওই কেন্দ্রের ভিজিটর রওশন আরার নির্দেশে ওই যুবককে বন্ধ্যাত্বকরণ করা হয়। পরে এঘটনা প্রকাশ হলে নিলক্ষিয়ার পরিবার পরিকল্যাণ সহকারী রেনুকা বেগমের নামে চালিয়ে দেয়া হয়।
জামিল মিয়া এ ঘটনা তার বাড়িতে জানালে পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
জোর করে বন্ধ্যাত্বকরণের বিষয়ে জামিলের মামা সাইফুল ইসলাম জানান, আমরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরে প্রস'তি নিচ্ছি।
এব্যাপারে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম রব্বানী বলেন, জামিলকে জোর করে বন্ধ্যাত্ব্করণের অভিযোগ সঠিক নয়, সে নিজে এসে আমাদের কাছে বন্ধ্যাত্বকরণ করেছে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।