‘রিহার্সাল শব্দটা এখন অভিধানের বাইরে’

Unknown
0
সেবা ডেস্ক:  সঙ্গীত জগতে পথচলার সময়টা অনেকদিন কণ্ঠশিল্পী আঁখি আলমগীরের। সময়ের সাথে আজও শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়ে আছে তার গান। চলতি সময়ে স্টেজ শো নিয়ে ব্যস্ত আছেন তিনি। পাশাপাশি চলচ্চিত্রের গানও করছেন।
 
এক সময়ে চলচ্চিত্রের গান মানেই ছিল বিশেষ কিছু। একজন কণ্ঠশিল্পীর ক্যারিয়ারে অনেক বছর পার করার পর প্লেব্যাকে তাকে দেখা যেত। আর সে সময়ের গানগুলো আজও শ্রোতাদের মাঝে জনপ্রিয়। এখন বিষয়টি অনেকটাই ভিন্ন। নতুন অনেকেই এখন চলচ্চিত্রের গানে নিয়মিত।
 
অনেক গান জনপ্রিয় হলেও বছর কয়েক পার হতেই সেই গানগুলো হারিয়ে যাচ্ছে।  আঁখি আলমগীর এ প্রসঙ্গে বলেন, ‘আমি শুরু দিকে যখন চলচ্চিত্রে গান করেছি তখন চলচ্চিত্রের গান মানে আমাদের কাছে অনেক বড় কিছু ছিল। একটা গান রেকর্ডিংয়ের আগে অনেকবার রিহার্সাল করতাম। রিহার্সাল শব্দটা এখন অভিধানের বাইরে। হ্যাঁ নতুন অনেকেই ভালো গান করছে। তবে নিয়মিত রিহার্সাল করলে অবশ্যই আরও ভালো করবে। কষ্ট করে একটি গান তৈরি করলে তা শ্রোতাদের মাঝ থেকে হারাবে না।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top