বকশীগঞ্জে ভারতীয় মদ সহ মাদক পাচারকারী গ্রেপ্তার

G M Fatiul Hafiz Babu
সেবা ডেস্ক:
জামালপুরের বকশীগঞ্জে এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় সীমান্তবর্তী বগারচর ইউনিয়নের সারমারা এলাকা থেকে মিলন মিয়া (২৫) নামে ওই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মিলন মিয়া সারমারা পাইকারপাড়া গ্রামের আক্তার আলী মীরের ছেলে।
পুলিশ জানায়, সীমান্ত থেকে ৪ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ নিয়ে মিলন মিয়া পাচারের উদ্দেশ্যে শহরের দিকে আসছিল । গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ  সারমারা এলাকায় হানা দিয়ে ভারতীয় মদ সহ ওই মাদক পাচারকারী মিলন মিয়াকে গ্রেপ্তার করে।
বকশীগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান জানান,  রোববার মিলনকে জেলা আদালতে পাঠানো হয়েছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top