নেপালকে ১-০ গোলে হারালো বাংলাদেশ

S M Ashraful Azom

সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি ম্যাচে নেপালকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল পাঁচটায় খেলাটি শুরু হয়।
ঘরের মাঠে ম্যাচের ১৮ মিনিটেই গোলের দেখা পায় বাংলাদেশ। শাখাওয়াত রনি গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন। তার গোলে ভর করে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিশ্রামে যায় মারুফুল হকের শিষ্যরা। বিরতির পর উভয় দল সমানে-সমান আক্রমণ-পাল্টা আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি। ফলে ১-০ গোলের জয়ের মধ্য দিয়েই শেষ হয় উভয় দলের সাফ প্রস্তুতি।
২৩ ডিসেম্বর ভারতের কেরালায় অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপের একাদশতম আসর। এই আসরে অংশ নিবে বাংলাদেশ। এক যুগ আগে জেতা শিরোপা পুনরুদ্ধার করতে গেল ২৮ নভেম্বর থেকে নিবিড় অনুশীলন করছে বাংলাদেশ দল।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top