আগামীকাল ২৮ ডিসেম্বর মাঠে নামছে যৌথবাহিনী

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:  পৌর নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, সুষ্ঠু ভোট নিয়ে ততই শঙ্কা-উত্কণ্ঠার কথা বলা হচ্ছে। অসংখ্য প্রার্থী সুষ্ঠু ভোট নিশ্চিত করতে আবেদন করেছেন নির্বাচন কমিশনে (ইসি)। নির্বাচনী কাজে আইন-শৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের কর্মকাণ্ডে অসন্তুষ্টি প্রকাশ করেছে খোদ ইসি। এই রকম পরিস্থিতিতে পৌরসভা নির্বাচনকে সুষ্ঠু করার লক্ষ্যে সন্ত্রাসীদের ধরতে বিশেষ অভিযানে আগামীকাল ২৮ ডিসেম্বর মাঠে নামছে যৌথবাহিনী। গত বৃহস্পতিবার সরকারের একটি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে পৌরসভা নির্বাচনে প্রার্থীদের পক্ষে প্রচারে ‘সক্রিয়’ দুই সহস াধিক সন্ত্রাসী ও গডফাদারের তালিকাসহ একটি প্রতিবেদন ইসির কাছে জমা দেয়া হয়েছে। ওই গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী-ক্যাডারদের আটক করতে অভিযান পরিচালনার সুপারিশ করা হয়।
 
গত ৪৮ ঘন্টায় ময়মনসিংহের ত্রিশালে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীকে লক্ষ্য করে গুলি, চট্টগ্রামে বিএনপি নেতা মীর নাছিরের গাড়িবহরে হামলা, শরীয়তপুরের নড়িয়ায় আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, ভোলার বোরহানউদ্দিনে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ও পাবনার ঈশ্বরদীতে বিএনপি নেতাকে পিটিয়ে জখম, যশোরের কেশবপুরের হাবাসপোলে বিএনপির মেয়র প্রার্থীর নির্বাচনী অফিসে ভাংচুরের ঘটনা ঘটেছে। এছাড়া বরিশালের মেহেন্দিগঞ্জে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ এবং সীতাকুন্ডে দুই প্রার্থীর মাইক ও  গাড়ি ভাংচুর করা হয়।
 
এদিকে গত সোমবার কুমিল্লার চৌদ্দগ্রামে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও বিদ্রোহী মেয়র প্রার্থীর কর্মী-সমর্থকদের সংঘর্ষে আহত ব্যবসায়ী মকবুল হোসেন চৌধুরী গতকাল শনিবার সন্ধ্যায় মারা গেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top