মোদীর দ্বিতীয় স্ত্রী স্মৃতি ইরানি

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:  ভারতের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয় স্ত্রী বলায় বিজেপির তোপের মুখে পড়েছেন আসামের কংগ্রেস নেতা নীলামনি সেন দেকা। তিনি বলেন, ভারতের অনেকেই স্মৃতি ইরানীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয় স্ত্রী মনে করেন।
 
নীলামনি সম্প্রতি আসামের নালবাড়ি এলাকায় এক জনসমাবেশে মোদী ও স্মৃতি ইরানিকে নিয়ে ওই মন্তব্য করেন। এসময় তিনি স্মৃতি ইরানির শিক্ষাগত যোগ্যতাও নিয়েও প্রশ্ন তুলেন।
 
বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব অবিলম্বে কংগ্রেস থেকে নীলামনির বহিষ্কার দাবি করে তার দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়েছেন। এছাড়া কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী ও বিজেপির আসাম ইউনিটের প্রধান সরবানন্দ সনোয়াল এ ঘটনায় কংগ্রেসের ওই নেতার বিরুদ্ধে মানহানির মামলা করবেন বলেও জানিয়েছেন। সূত্র: জি নিউজ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top