বকশীগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

G M Fatiul Hafiz Babu
সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জের বগারচর ইউনিয়নের মোরারপাড়া গ্রামে হতদরিদ্র ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার বিকালে মোরাদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মোরারপাড়া ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রায় দুই শতাধিক শীতার্ত ও দুস'দের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মোরাদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত ) ও পৌর প্রশাসক মুহাম্মদ সাদিকুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার  পাখি, বগারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল মাজেদ, সারমারা নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আল ফারুক, এসআই মশিউর রহমান, মোরারপাড়া ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের সভাপতি দেলোয়ার হোসেন, সহ-সভাপতি সরোয়ার হাসান, ছাত্রলীগ নেতা রাজন প্রমুখ।
এছাড়াও বাল্যবিয়ে ও শিশু বিবাহ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় স'ানীয় সুধীমহল , অভিভাবক, শিক্ষার্থী সহ ৫ শতাধিক মানুষ উপসি'ত ছিলেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top