সেবা ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৭৫ হাজার জাল টাকাসহ শফিউল্লাহকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। শুক্রবার দুপুরে তাকে আটক করা হয়।
আটককৃত শফিউল্লাহ উপজেলার মনাকষা ইউনিয়নাধীন গোপারপুর গ্রামের মনসুরের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, দুপুরে গোপালপুর গ্রামে মনসুরের বাড়িতেঅভিযান চালিয়ে ৭৫ হাজার জাল টাকাসহ শফিউল্লাহকে আটক করা হয়।
শিবগঞ্জ থানার এস আই নুরে আলম সিদ্দীকী জানান, এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।