বকশীগঞ্জে মহিলা কলেজে অতিরিক্ত ফি আদায়, অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন

G M Fatiul Hafiz Babu
0
সেবা ডেস্ক: 
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজে এইচএসসির ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় করায় বিক্ষোভ প্রদর্শন করেছে ক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী। ২৬ ডিসেম্বর শনিবার কলেজের সামনে ওই বিক্ষোভ প্রদর্শন করা হয়।
স'ানীয় সূত্রে জানা গেছে, বকশীগঞ্জ পৌর এলাকার পাখিমারা গ্রামে অবসি'ত খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার ফরম পূরণে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে। বোর্ডের নির্ধারিত ফি ছাড়াও অতিরিক্ত ফি আদায় করা নিয়ে শনিবার দুপুরে কয়েকজন অভিভাবক ও এলাকাবাসী মিলে কলেজের অধ্যক্ষ বজলুল করিম তালুকদার শাহীনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে।
কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক জানান, বোর্ডের নির্ধারিত ফি ও বিভিন্ন কারণ দেখিয়ে প্রতি শিক্ষার্থীর কাছ থেকে ৩ হাজার ৫শ টাকা করে নেয়া হচ্ছে। ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
অতিরিক্ত ফি আদায় নিয়ে খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বজলুল করিম তালুকদার জানান, বোর্ডের নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত কোন অর্থ আদায় করা হয়নি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top