কারাগারের ক্যান্টিনে প্রাণ তার প্রক্রিয়াজাত খাদ্যপণ্য সরবরাহ করবে

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:  দেশের বৃহৎ খাদ্যপণ্য উৎপাদন এবং প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রাণ ও বাংলাদেশ কারা অধিদফতরের মধ্যে সম্প্রতি এক সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় দেশের বিভিন্ন স্থানে বন্দি কল্যাণে স্থাপিত কারাগারের ক্যান্টিনে প্রাণ তার প্রক্রিয়াজাত খাদ্যপণ্য সরবরাহ করবে।
 
সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে দেশ ও বিদেশে সুবিদিত প্রতিষ্ঠান প্রাণ। প্রতিষ্ঠানটির সঙ্গে সমঝোতার ফলে সহজে সারা দেশের কারাগারগুলোতে মানসম্পন্ন পণ্যসেবা পাওয়া যাবে বলে আশা করছি।
 
অনুষ্ঠানে প্রাণ ফুড অ্যান্ড ব্যাভারেজের পরিচালক ইলিয়াস মৃধা বলেন, প্রাণ ৮০ হাজার চুক্তিভিত্তিক কৃষকের উৎপাদিত ফসল থেকে পণ্য উৎপাদন করে। বর্তমানে সুনামের সঙ্গে দেশে বাজারজাত করার পাশাপাশি ১২১ টি দেশে আমরা পণ্য রফতানি করছি। কারা অধিদফতরের সঙ্গেও প্রাণ দক্ষতার সাথে কাজ করবে।
 
সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. ফজলুল কবির, প্রাণ সেলস ডেভেলপমেন্টের জিএম আহসান পারভেজ খন্দকার, ইন্সিটিউশনাল সেলস অ্যাডমিন ম্যানেজার মাহবুবুর রহমান এবং ম্যানেজার শফিকুল ইসলাম খান।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top