সেবা ডেস্ক: রুবাইত হাসান,বিভাগীয় প্রধান রাজশাহী। রাজশাহীতে সংবাদ সংগ্রহে গিয়ে সমকাল পত্রিকার রাজশাহী ব্যুরো চিফ ও এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি সৌরভ হাবিব, তাঁর ক্যামেরাপারসন রবিউল ইসলাম খোকন ও সহযোগী তারিকুজ্জামানকে মঙ্গলবার রাত থেকে বুধবার সন্ধ্যা ৭.০০টা পর্যন্ত আটক রেখে সন্ধ্যা ৭.০৫ মিনিটে উপজেলা নির্বাহী অফিসার (ইউ.এন.ও) এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সমকাল পত্রিকার রাজশাহী ব্যুরো চিফ ও এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি সৌরভ হাবিব,তার ক্যামেরাপারসন রবিউল ইসলাম খোকন ও তাদের সহযোগী তারিকুজ্জামানের পাঁচহাজার টাকা জরিমানা করেন পুঠিয়া উপজেলার নির্বাহী অফিসার (ইউ.এন.ও) নুরুজ্জামান। পরে তারা জরিমানার টাকা পরিশোধ করে মুক্ত হন। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় পুঠিয়া থানার ওসি হাফিজুর রহমান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবাবে কী অভিযোগে তাঁদের আটক করা হয়েছে তা জানাননি নির্বাহী অফিসার। তাদের আটকের কারণ নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দিচ্ছেন বিজিবি এবং পুলিশ কর্তৃপক্ষ। পুলিশ বলছে, ক্যাম্পে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁদের ধরে পুলিশে সোপর্দ করেছিল। বিজিবি বলছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা তাঁদের আটক করে বিজিবির ওপর দোষ চাপাচ্ছে।
এটিএন নিউজের সহযোগি বার্তা প্রধান প্রভাষ আমিন ফেসবুকে এক স্ট্যাটাসে ঘটনার বিস্তারিত জানিয়েছেন। সেখানে তিনি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ করেছেন। সরকারি দলের এক এমপির নির্দেশেই এ তিন সাংবাদিককে আটক রাখা হয়েছে বলে অভিযোগ করছেন তিনি। আটক হওয়া সৌরভ হাবীব বলেন, সেখানকার নির্বাচনী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গতকাল রাত সাড়ে আটটার দিকে তিনি এটিএননিউজে ইউএনওর সাক্ষাৎকার সরাসরি সম্প্রচার করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য তিনি বিজিবির রাজশাহীর অধিনায়ক শাহজাহান সিরাজকে ফোন করেন। তিনি অনুমতি দিয়ে একজন সুবেদারের ফোন নম্বর দেন। ওই সুবেদার তাঁদের পুঠিয়ায় পিএন স্কুলের সামনে যেতে বলেন। সেখানে গেলে তাঁদের ক্যাম্পের ভেতরে ঢোকানো হয়। দীর্ঘক্ষণ অপেক্ষার পর রাত ১২টার দিকে পুঠিয়ার রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও নুরুজ্জামান, নির্বাচনী কর্মকর্তা মনজুরুল হাসান সেখানে যান। পরে তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ এসে তাঁদের থানায় নিয়ে যায়। এদিকে রাজশাহীতে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের আটক করে হয়রানির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যান ইউনিয়ন (বাসকো)রাজশাহী বিভাগ,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) রাজশাহী জেলা শাখাসহ রাজশাহীর সকল সাংবাদিক নেত্রীবৃন্দ। দুই সাংবাদিক আটকের ঘটনায় চরম ক্ষোভ ছড়িয়ে পড়ায় নির্বাহী অফিসার (ইউ.এন.ও) এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের জরিমানা করে ছেরে দেয়।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।