মাস্টার্সের ফল প্রকাশ

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:  জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২ সালের মাস্টার্স শেষপর্ব পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
সোমবার সন্ধ্যা ৭টায় এই ফল প্রকাশ করা হয় বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, এ পরীক্ষায় ৩০টি বিষয়ে সারা দেশের ১১৭টি কলেজের এক লাখ ২৭ হাজার ৮৮৪ জন পরীক্ষার্থী মোট ৮৯টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়।
প্রকাশিত ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং www.nubd.info থেকে পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এছাড়া যে কোনো মোবাইল থেকে nu স্পেস mf স্পেস রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে ফল জানা যাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১২ সালের মাস্টার্স শেষপর্বের তত্ত্বীয় পরীক্ষা গত ২৪ অগাস্ট শুরু হয়ে ৩১ অক্টোবর শেষ হয়। তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার এক মাস ২৮ দিনের মাথায় এ ফল প্রকাশ করা হলো।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top