সেবা ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে ‘বি’ এবং ‘ই’ ইউনিটের দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘বি’ এবং ‘ই’ ইউনিটের দ্বিতীয় মেধাতালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ৩ জানুয়ারি থেকে ৫ জানুয়ারির মধ্যে ভর্তি সব প্রক্রিয়া শেষ করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে মনোনীত শিক্ষার্থীরা ভর্তি না হলে তাদের মনোনয়ন বাতিল হিসেবে বিবেচিত হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.jnu.ac.bd -এ পাওয়া যাবে

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।