জামালপুরে পৌর নির্বাচন নিয়ে জেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

G M Fatiul Hafiz Babu
0
 

জামালপুর প্রতিনিধি
আসন্ন ৩০ ডিসেম্বর সারাদেশের ন্যায় জামালপুরের ৬ টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে । এ নির্বাচনে জামালপুরের ৬ টি পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীরা নির্বাচন বানচাল করা ও অপপ্রচার করছে বলে অভিযোগ করেছেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকি বিল্লাহ ।
আজ রোববার সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন।
এরআগে শনিবার জামালপুর জেলা বিএনপি সংবাদ সম্মেলন করে বিভিন্ন পৌরসভায় বিএনপি প্রার্থীদের নির্বাচনী প্রচারে বাধা দেয়া সহ নেতাকর্মীদের পুলিশ দিয়ে হয়রানি করা হচ্ছে মর্মে অভিযোগ করেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন। এরই পাল্টা জবাবে রোববার সংবাদ সম্মেলনে বিএনপি নির্বাচনকে বিতর্কিত ও আওয়ামী লীগের বিরুদ্ধে নানা রকম অপপ্রচার করছে বলে পাল্টা অভিযোগ করেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকি বিল্লাহ। আওয়ামী লীগের সংবাদ সম্মেলন এসময় উপসি'ত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা প্রমুখ।
উল্লেখ্য এবার জামালপুর সদর, মেলান্দহ, সরিষাবাড়ি, মাদারগঞ্জ, দেওয়ানগঞ্জ ও ইসলামপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এরমধ্যে মাদারগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মির্জা হুমায়ুন কবীর বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top