ক্রসফায়ার ও হেফাজতে মারা গেছেন মোট ১৯২ জন

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:  ২০১৫ সালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্রসফায়ার ও হেফাজতে মারা গেছেন মোট ১৯২ জন। এরমধ্যে ক্রসফায়ারে মারা গেছেন ১৪৬ জন। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) এক প্রতিবেদনে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
 
বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদ ও আসকের নিজস্ব সূত্রের ভিত্তিতে তৈরি করা ওই প্রতিবেদনে বলা হয়, পরিবার ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ অনুযায়ী এ বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর; এই সময়ের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ৫৫ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে পরবর্তী সময়ে আটজনের লাশ পাওয়া গেছে, পাঁচজন ফিরে এসেছেন আর সাতজনকে গ্রেফতার দেখানো হয়েছে। আর বিভিন্ন বাহিনীর হাতে হেফাজতে ও ‘ক্রসফায়ারে’ মারা গেছেন ১৯২ জন। এরমধ্যে র‍্যাবের ক্রসফায়ারে ৫০ জন, পুলিশের ক্রসফায়ারে ৭০ জন, র‍্যাব ও বিজিবির ক্রসফায়ারে একজন, র‍্যাব ও পুলিশের ক্রসফায়ারে একজন, বিজিবির ক্রসফায়ারে একজন, আনসারের ক্রসফায়ারে একজন, গোয়েন্দা পুলিশের (ডিবি) ক্রসফায়ারে ১৪ জন, যৌথ বাহিনীর ক্রসফায়ারে দুজন ও সেনাবাহিনীর ক্রসফায়ারে ছয়জনের মৃত্যু হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top