এদেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে : শিল্পমন্ত্রী

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:  শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী দালালদের জনগণ থেকে দূরে রাখতে হবে। সমুদ্রের তলদেশে যে সম্পদ রয়েছে তা লুটে নেয়ার জন্য এদেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে। সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে হবে।
 
শিল্পমন্ত্রী বৃহস্পতিবার ঝালকাঠি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার জন্য নতুন গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
 
সিভিল সার্জন ডা. আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তৃতা করেন জেলা প্রশাসক রবীন্দ্রশ্রী বড়ুয়া, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, যুগ্ম-সম্পাদক ও ঝালকাঠি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সুলতান হোসেন খান ও উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ হুমায়ুন কবির।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top