নির্বাচনের ফলাফল প্রত্যাখান করে বিএনপির সংবাদ সম্মেলন

G M Fatiul Hafiz Babu
0


রুবাইত হাসান ,বিভাগীয় প্রধান রাজশাহী:
পাবনার ৭ টি পৌরসভার নির্বাচনের ফলাফল প্রত্যাখান এবং স্থানীয় প্রশাসন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বিএনপিকে পরাজিত করেছে বলে অভিযোগ করেছেন পাবনা জেলা বিএনপি।
শনিবার দুুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জেলা বিএনপির নেতৃবৃন্দ এঅভিযোগ করেন। সংবাদ সম্মেলনে বিএনপির নেতৃবৃন্দ বলেন এই পৌর নির্বাচন ছিলো প্রহসন ও প্রতারনার নির্বাচন। ভোটের দিন ফলাফল ঘোষনার আগে অনেক কেন্দ্রে বিএনপির পোলিং এজেন্টদের ফলাফলের সাদা শীটে স্বাক্ষর নিয়ে বের করে দেওয়া হয়। নেতৃবৃন্দ আরো বলেন স্থানীয় প্রশাসন ভোট কেন্দ্রের বাইরে আতংক সৃষ্টি করে সাধারন ভোটারদের কেন্দ্রে না যাওয়ার পরিবেশ সৃষ্টি করে সুষ্ঠু নির্বাচনে বাধা সৃষ্টি করে। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি মেজর(অবঃ) কে এস মাহমুদ, সাধারন সম্পাদক খন্দকার হাবিবুর রহমান তোতা, সহ সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান, পাবনা সদর পৌরসভা নির্বাচনে দলের মনোনীত প্রার্থী নূর মোহাম্মদ মাসুম বগাসহ অনেকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top