সেবা ডেস্ক: বয়ফ্রেন্ডকে দিয়ে নিজের মেয়েকে ধর্ষণ! এমনই আশ্চর্যের ও চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিম প্রান্তের অঙ্গরাজ্য ওহিও-তে। সেখানকার আদালত জেনি মে কার্পেন্টার নামে ওই নারীকে যাবজ্জীবন কারাবাসের সাজা দিয়েছেন। এছাড়া তার বয়ফ্রেন্ড জেমস জন কার্কসেকে দু'টি যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনানো হয়েছে।
১২ বছরের কিশোরীর অভিযোগ, তার মায়ের বয়ফ্রেন্ড একাধিকবার তাকে ধর্ষণ করেছে। এমনকী, একবার ধর্ষণের সময় তার মা তাকে চেপে ধরেছিল। ঘটনার কথা এক আত্মীয়কে জানালে তিনিই পুলিশে খবর দেন।
মামলার বিচার করতে গিয়ে বিস্মিত বিচারক মন্তব্য করেন, ''একজন ১২ বছরের কিশোরী যদি তার মাকেই বিশ্বাস না করতে পারে, তবে এই পৃথিবীতে আর কাকে বিশ্বাস করবে সে?''
