মাছরাঙায় শুরু হচ্ছে ধারাবাহিক নাটক ‘অন্তর্জাল’

Unknown
0
সেবা ডেস্ক:  কামরুল আহসানের রচনায় ও জাহিদুল ইসলাম জাহিদের পরিচালনায় আগামী ৪ জানুয়ারি মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘অন্তর্জাল’।প্রতি রবি ও সোমবার রাত ৮ টায় প্রচারিত হবে নাটকটি।
 
নাটকটির গল্পে দেখা যাবে, কাগজপত্রে ছাড়াছাড়ি না হলেও স্ত্রীর সাথে মৌখিকভাবে এক প্রকার ছাড়াছাড়ি হয়ে গেছে রাশেদ আহমেদের। একমাত্র মেয়ে আফরিনকে নিয়ে তিনি এখন ঢাকার বিশাল একটি বাড়িতে থাকেন। মায়ের অভাব আর বাবার অতিরিক্ত আদর পেয়ে  আফরিন একটু উ-শৃঙ্খল হয়ে গেছে। যখন তখন যা খুশি করে বেড়ায় সে। বাবা কিছু বললেই সে ভয় দেখায় মার কাছে চলে যাবে। তার মা যুক্তরাষ্ট্রে থাকে। আফরিন নতুন ড্রাইভিং শিখেছে। কিছুদিন আগেই একটা এক্সিডেন্ট করেছে বলে বাবা তাকে গাড়ি চালাতে বারণ করেন। কিন্তু বাবার নিষেধ অমান্য করে একদিন আফরিন গাড়ি নিয়ে বেরিয়ে যায়। রাস্তায় সাইকেল চালক তমালের সাথে ধাক্কা লাগে আফরিনের গাড়ির। তমাল সাইকেল নিয়ে পড়ে যায়। গল্প মোড় নেয় নতুন দিকে।
 
নাটকটিতে অভিনয় করেছেন অপূর্ব, বাঁধন, শ্যামল মাওলা, নিশা, সাবেরী আলম, মানস বন্দ্যোপাধ্যায়, এস এম মহসীন, শামীমা নাজনীন, অবিদ রেহান, শেলী আহসান প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top