রওশনের প্রতি এরশাদের আবেদন

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:  জাতীয় পার্টি যেন প্রকৃত বিরোধী দলের ভূমিকা পালন করে এজন্য সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের প্রতি আবেদন জানিয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদ।
জাতীয় পার্টির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ রওশনকে উদ্দেশ্যে করে শনিবার এক আলোচনা সভায় বলেন, আপনার কাছে আমার আবেদন জাতীয় পার্টি যেন প্রকৃত বিরোধী দলের ভূমিকা পালন করে। আমাদের ইমেজ সংকটের কারণেই পৌর নির্বাচনে জাতীয় পার্টির এ বিপর্যয়। মানুষ আওয়ামী লীগের পরে বিএনপির নাম নেয়। মানুষ আমাদেরকে বিরোধী দল মনে করে না।
পৌর নির্বাচন সুষ্ঠু হয়নি বলেও মন্তব্য করেন সাবেক এই রাষ্ট্রপতি। জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top