প্রতিপক্ষের মারপিটের ঘটনায় মামলা নথিভূক্ত না করার অভিযোগ সংবাদ সম্মেলন

G M Fatiul Hafiz Babu
0


রুবাইত হাসান ,বিভাগীয় প্রধান রাজশাহী:
নওগাঁর মান্দায় জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে ১জন গুরুতর আহত হওয়ার ঘটনার ৫দিন অতিবাহিত হলেও থানা পুলিশের বিরুদ্ধে মামলা নথিভূক্ত না করার অভিযোগ করেছেন বাদী ও পরিবার। এজাহার দাখিলের পর উপ-পরিদর্শক এমদাদুল হক ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে আসলেও অজ্ঞাত কারণে থানা পুলিশ মামলা নিচ্ছেন না বলে গতকাল শনিবার বেলা সাড়ে ১২টায় মান্দা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বাদি এ অভিযোগ করেন।
বাদি নুরুল ইসলাম তার লিখিত বক্তব্যে জানান, তাদের মায়ের তফশীলভূক্ত আবাদি জমি নিয়ে দীর্ঘদিন ধরে উপজেলার ভারশোঁ ইউনিয়নের দেউল-দূর্গাপুর গ্রামের দেউল-দূর্গাপুর মৌজার ১৭,৮৮,৯৭,১০৩,১৪১ ও ১৭৩ খতিয়ান নম্বরের ৯৭,১০১, ১০৮, ১৩৮,২২১,২৬৫,২৮০,৩১৭,৩৯৮,৪০১,৪১৪,৪১৫-১৬,৪২৭, ৪২৯, ৪৩৭, ৪৬৬,৪৭৯ হাল দাগ নম্বরের মোট ১৮ বিঘা জমি নিয়ে প্রতিপক্ষের লোকজনের সাথে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন গত ২৯ ডিসেম্বর মঙ্গলবার সকালে ঐ বিরোধপূর্ণ জমিতে আজিজুল ইসলাম জমিতে ইরি ধানের বীজতলা দেখতে যান। এ সময় প্রতিপক্ষ একই এলাকার সন্ত্রাসী মিজানুর রহমানের হুকুমে নাহিদ হোসেন,মাহবুর রহমান,জামতুল,আনিসার রহমান,আলম,আশরাফ আলী,রাজু আহম্মেদ,মেহেদি উল্লেখিত ঐ সব সন্ত্রাসীসহ আরো অজ্ঞাতনামা ১০/১৫জন ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনীর লোকজন জমি জবর দখল করার জন্য তাদের বীজতলা নষ্ঠ করছিল। এ সময় বাঁধা দিতে গেলে সন্ত্রাসীদের মারপিটে তিনি গুরুত্বর আহত হন। এ ঘটনায় মান্দা থানায় ৯জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১০জন ভাড়াটিয়া সন্ত্রাসীকে আসামী করে ৩০ ডিসেম্বর ভিকটিমের বড় ভাই নুরুল ইসলাম বাদী হয়ে এজাহার দাখিল করেন। কিন্তু ৫দিন অতিবাহিত হলেও পুলিশ মামলা নথিভূক্ত করতে গড়িমসি করে কালক্ষেপণ করে চলেছেন। বাদী আরো জানান,এজাহার দাখিলের পর পুলিশ বারবার তাকে থানায় ডেকে নিয়ে মামলা না নিয়ে টালবাহানা ও কালক্ষেপন করে শুধু হয়রানি করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। পুলিশের গড়িমসির কারণে তিনিসহ পরিবারের লোকজন প্রতিপক্ষের লোকজনের অব্যহত হুমকীতে বর্তমানে আতঙ্কে দিন অতিবাহিত করছেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন এজাহার পাওয়ার কথা স্বীকার করে বলেন,বাদি জমি অন্যায়ভাবে দখল করে আছে। তবে অধিকতর তদন্ত পূর্বক মামলা নথিভূক্ত করা হবে।

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top