রুবাইত হাসান ,বিভাগীয় প্রধান রাজশাহী:
পাবনা শহরের ইছামতি ক্লিনিক থেকে ভূয়া এক চিকিৎসককে আটক করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরের দিকে র্যাব সদস্যরা রোগী সেজে চিকিৎসা নিতে গিয়ে তাকে আটক করে ব্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা। আটককৃত কথিত চিকিৎসক মো: গোলাম মোস্তফা (৪৫) খুলনা জেলার আরামঘাটা গ্রামের মৃত ইব্রাহিম আলী সরকারের ছেলে। এ ঘটনার সময় অপর কথিত চিকিৎসক ও ক্লিনিক মালিক আব্দুর রহমান পালিয়ে যায়।র্যাব জানায়, দীর্ঘ দিন ধরে পাবনা শহরের ইছামতি ক্লিনিকে ওই ভূয়া চিকিৎসক রোগীদের সাথে চিকিৎসার নামে প্রতারনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরের দিকে র্যাব সদস্যরা রোগী সেজে চিকিৎসা নিতে গিয়ে তাকে আটক করা হয়। সে পাবনা, সিরাজগঞ্জ ও কুষ্টিয়ার বিভিন্ন বেসরকারী ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসার নামে প্রতারনা করে আসছিল।
কথিত ওই চিকিৎসকের দাবী সে ইতিপূর্বে সেনাবাহীনির সদস্য ছিল। গত ২ বছর পূর্বে চাকুরী থেকে অবসর নিয়ে এই কাজে জড়িত হয়। সে সাপ্তাহে দুইদিন দুইশত টাকা ফি নিয়ে আপচিকিৎসা চালিয়ে আসছিল।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।