চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক আহত

G M Fatiul Hafiz Babu
0
সেবা ডেস্ক: 


রুবাইত হাসান ,বিভাগীয় প্রধান রাজশাহী:
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তেলকূপী সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী যুবক আহত হয়েছে। আহত যুবক হচ্ছে, শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকূপী লম্বাপাড়ার গাজলুর রহমানের ছেলে আব্দুর রহিম বাচ্চু (২৩)। স্থানীয় সুত্র জানায়, শনিবার রাত সাড়ে ৪টার দিকে তেলকূপী বিওপির গোপালনগর সীমান্ত এলাকা দিয়ে ৮/১০ জন অবৈধভাবে ভারতে গরু আনতে প্রবেশ করছিল। এসময় শ্মশানী ক্যাম্পের সদস্যরা চোরাকারবারীদের উপর শর্টগানের গুলি চালায়। এসময় রহিমের বুকের বাম দিকে গুলি লাগে। এসময় রহিমসহ অন্যান্যরা পালিয়ে বাংলাদেশে পালিয়ে আসে। পরে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রহিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসাধিন রয়েছে। তবে ৯ বিজিবি’র অধিনায়ক বিএসএফের গুলিতে রহিমের আহত হওয়ার ঘটনার বিষয়ে সঠিকভাবে খবর পাওয়া যাচ্ছেনা বলে জানান।
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top