রুবাইত হাসান ,বিভাগীয় প্রধান
রাজশাহী:
সারা বিশ্বে শান্তি,
মুসলিম উম্মার
সুখ ও
সমৃদ্ধি কামনা
করে শনিবার
দুপুর বারটায়
বিশ মিনিটের
আখেরী মোনাজাতের
মধ্য দিয়ে
৩ দিন
ব্যাপি চাঁপাইনবাবগঞ্জ
জেলা ইজতেমা
শেষ হয়েছে।
সরকারী সিদ্ধান্তে
চাঁপাইনবাবগঞ্জ শহরের উপ-রাজারামপুরে তাবলিগ
জমায়াতের সবচেয়ে
বড় কেন্দ্র
মারকাজুল মসজিদ
এর চারিধারে
আমবাগানের নীচে ৩১ ডিসেম্বর শুরু
হয় ৩দিন
ব্যাপি জেলা
ইজতেমা। চাঁপাইনবাবগঞ্জের
আখেরী মোনাজাতে
প্রায় অর্ধলক্ষাধিক
মুসলিম নারী-পুরুষ অংশ
গ্রহণ করেন।
কাকরাইল কেন্দ্রীয়
তাবলীগ জামায়াতের
আহলে সুরা
সদস্য মাওলানা
রবিউল হক
আখেরী মোনাজাত
পরিচালনা করেন।
এসময় মুসল্লিরা
মহান আল্লাহর
কাছে গোনাহ
মাফের জন্য
ফরিয়াদ জানান।
এর আগে
গত সপ্তাহের
শুরু থেকেই
বৃহস্পতিবার শুরু হওয়া এই ইজতেমায়
জেলার বিভিন্ন
উপজেলা ও
আশেপাশের উপজেলার
মুসল্লীরা আসতে থাকেন। তীব্র ঠান্ডায়
দল বেধে
তারা আমবগানের
নীচে টাঙ্গানো
সামিয়ানার নীচে আশ্রয় নেন ও
বয়ান শুনেন।
শুক্রবার জুম্মার
নামাজে ত্রিশ
হাজারের বেশী
মুসল্লী যোগ
দেন। সদর
মডেল থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান,
ইজতেমা স্থলে
নিরাপত্তার যথেষ্ট ব্যবস্থা করে পুলিশ
ও র্যাব সদস্যরা।
সমগ্র আয়োজনের
দায়িত্ব পালন
করে জেলা
আহলে সুরা
কমিটি। জিম্মাদার
ছিলেন কমিটির
সদস্য মাওলানা
আব্দুল কারিম।
কোনরুপ গোলযোগ
ছাড়াই নির্বিঘে
ইজতেমা শেষে
মুসল্লীরা ইসলামের ডাক নিয়ে দলে
দলে চারিদিকে
ছড়িয়ে পড়েন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।