সেবা ডেস্ক: আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ব্লগার রাজীব হত্যা মামলার রায় হয়েছে। ব্লগার হত্যা মামলার এটাই প্রথম রায়। দ্রুত সময়ের মধ্যে এই রায় দেয়া হয়েছে। আর দ্রুত সময়ের মধ্যে ব্লগার রাজীব হত্যার বিচার এই সরকারের বড় সাফল্য।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা বলেছিলাম দ্রুত সময়ের মধ্যে রাজীব হত্যার বিচার হবে। রায়ের মাধ্যমে বিচার হয়েছে, আইনের শাসন ও সুবিচার প্রতিষ্ঠিত হয়েছে।
এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচারে সরকার কারো কাছে মাথানত করবে না। যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে সরকারের ওপর কোনো চাপও নেই।
বছরের শেষ দিন নিজ মন্ত্রণালয়ের অগ্রগতি সম্পর্কেও সাংবাদিকদের অবহিত করেন আইনমন্ত্রী।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।