পন্টিং ও সাঙ্গাকারার পরেই কেন উইলিয়ামসন

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  এক বছরে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান করার তালিকায় তৃতীয় স্থানে উঠে এলেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। ২০১৫ সালে আন্তর্জাতিক অঙ্গনে ২৬৯২ রান করেছেন উইলিয়ামসন। 
এক বছরে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান করার ক্ষেত্রে প্রথম স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক খেলোয়াড় রিকি পন্টিং। ২০০৫ সালে ২৮৩৩ রান করেছিলেন পন্টিং। দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রীলংকার কুমার সাঙ্গাকারা। ২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ২৮১৩ রান করেন সাঙ্গা। সূত্র: ইত্তেফাক

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top