এক বুড়ি ৩২ বছর ধরে দৈনন্দিন প্রতিবাদ

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:  অবিশ্বাস্য হলেও সত্যি, হোয়াইট হাউসের সামনে এক বুড়ি ৩২ বছর ধরে দৈনন্দিন প্রতিবাদ করে যাচ্ছেন। বিশ্ব শান্তির জন্য এই জাগরণ করছে কনচিতা বা কনি হিসেবে পরিচিত এই শান্তিবাদী নারী। তার আসল নাম (Concepcion Picciotto) কনসেপসিওন পিক্কিওট্টো।
 
হোয়াইট হাউসের ঠিক নাক বরাবর রাস্তার এপাড়ে ফুটপাতে পার্কের পাশে একটি ভারি পলিথিনের বস্তির মতো ডেরা পেতে হোমলেস হয়ে ইংরেজিতে লেখা সাইন বোর্ড নিয়ে জীবন-যাপন করছেন। তাকে নিয়ে বড় বড় নিউজ মিডিয়া হৈচৈ করেছে। তিনি ইত্তেফাককে জানান, অনেক উদ্বেগ, নানান চাপ, প্রতিকূল, নিষেধাজ্ঞা, হুমকি, নব্বই দিনের কারাদণ্ড সত্ত্বেও এখনো টিকে আছেন, শান্তিপূর্ণ ভাবে অবস্থান করছেন।
 
১৯৮১ সাল থেকে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান থেকে শুরু করে সকল প্রেসিডেন্টের সবচে নিকটতম প্রতিবেশি তিনি। এটাই তার ঘরবাড়ি।
 
১৯৪৫ সালে পশ্চিমা স্পেনের ভিগোতে জন্মগ্রহণকারী কনি শৈশবে এতিম হন। একুশ বছর বয়সে এক ইতালিয়ান ব্যবসায়ীর প্রেমে পড়ে বিয়ে করেন। এক কন্যা জন্মের পর ১৯৭৩ সালে ‘একটি নোংরা বিবাহবিচ্ছেদ’এর মাধ্যমে সন্তান হারান, এক বুক দুঃখ-বেদনা নিয়ে দেশত্যাগ করে নিউ ইয়র্ক আসেন। পরে ওয়াশিংটন আসন গাড়েন।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top