শিক্ষকদের দাবি পূরণের চেষ্টা চলছে : শিক্ষামন্ত্রী

Unknown
0
সেবা ডেস্ক:  শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন-ভাতাসহ বিভিন্ন দাবি নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানের চেষ্টা চলছে। বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য অর্থমন্ত্রণালয়ের সঙ্গে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি।
 
রবিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এক সভায় তিনি এ কথা বলেন। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিশ্চিতের লক্ষে প্রণিতব্য অ্যাক্রিডিটেশন কাউন্সিল আইন-২০১৫ এর ওপর মতামত  নেয়ার জন্য ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যায়ের ভিসি ও ট্রাস্টি বোর্ডের সভাপতি-সদস্যরা যোগ দেন।
 
নুরুল ইসলাম নাহিদ বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয় আর পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিন্ন চোখে দেখি না। সবাই শিক্ষার্থী। সবাই আমাদের সন্তান। সবার জন্য গুণগত শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।
 
নাহিদ বলেন, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকে একই মানে নিয়ে আসার লক্ষ্যে অ্যাক্রিডিটেশন কাউন্সিল গঠন করা হয়। এর নীতিমালার বিষয়ে আমরা অনেক দূর এগিয়েছি। আশা করছি, দ্রুতই এ নীতিমালার বাস্তবায়ন দেখতে পাব।
 
মন্ত্রী বলেন, মানসম্মত শিক্ষা ও শিক্ষায়  বৈষম্য দূরীকরণের দায়িত্ব শিক্ষকদের নিতে হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষায় ৫ লাখের  বেশি শিক্ষক আছেন। শিক্ষার সামগ্রিক উন্নয়নে শিক্ষকদের আরো বেশি দায়িত্বশীল হতে হবে।
 
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের  চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন। উন্মুক্ত আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আমিনুল হক,  নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওয়াহিদুজ্জামান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরীসহ পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েক উপাচার্য। 
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top