শেখ হাসিনার নাম অবিস্মরণীয় থাকবে:তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:  তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘পৃথিবীতে তথ্য প্রযুক্তির যে বিপ্লব চলছে, সেই বিপ্লবের সঙ্গে বাংলাদেশকে যুক্ত করে দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম অবস্মরণীয় হয়ে থাকবে।’
 
বৃহস্পতিবার দুপুরে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 
মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী আসবেন, প্রধানমন্ত্রী যাবেন। কিন্তু বাংলার মাটি যতদিন থাকবে ততদিন রাষ্ট্রনায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’

মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড কারখানার চেয়ারম্যান এমএ রাজ্জাক খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, এফবিসিসিআইয়ের সভাপতি আব্দুল মতলুব আহমেদ, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ পিপিএম (বার), মিশরের রাষ্ট্রদূত মাহমুদ হাজ্জাত, এশিয়ান টিভির চেয়ারম্যান হারুন অর রশীদ, বাংলা গান টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এ এসএম রকিবুল হাসান, রোটারী ক্লাব অব বাংলাদেশের ডিস্ট্রিক গভর্নর গোলাম মোস্তফা ও চিত্র নায়ক অভিনেতা ফেরদৌস আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top