গাংনীতে নিখোঁজ গৃহবধূর লাশ উদ্ধার

Unknown
0
সেবা ডেস্ক:  পুকুরে ডুবে নিখোঁজের ২২ ঘণ্টা পর গৃহবধূ সুফিয়া আক্তারের মরদেহ উদ্ধার করেছে মেহেরপুর ফায়ার সার্ভিস ও খুলনা ডুবুরি দল। সোমবার বেলা ১০ টায় পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করে তারা।
 
উদ্ধারকারী দলের দলনেতা মেহেরপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ পরিদর্শক সেলিম রেজা জানান, কালিগঞ্জের ডুবুরি দলের নেতা স্টেশন অফিসার মতিয়ার রহমানের নেতৃত্বে একটি ডুবুরি দল ও মেহেরপুর ফায়ার সার্ভিসের দল যৌথভাবে পুকুরে উদ্ধার চালিয়ে সুফিয়া আক্তারের লাশ উদ্ধার করে। 
 
রবিবার বিকালে থেকে সন্ধ্যা পর্যন্ত মেহেরপুর ফায়ার সার্ভিসের একটি দল চেষ্টা করেও তাকে উদ্ধার করা সম্ভব না হওয়ায় কালিগঞ্জ ডুবুরি দলকে খবর দেয়া হয়। সোমবার সকাল সাড়ে ৯ টার সময় কালিগঞ্জ থেকে আসা ডুবুরি দল ও ফায়ার সার্ভিসের ইউনিট যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে লাশটি উদ্ধার করে।
 
কল্যাণপুর গ্রামের জোয়ার্দ্দারপাড়া এলাকার আফেল উদ্দীনের স্ত্রী সুফিয়া আক্তার রবিবার বেলা ১২ টার দিকে ওই গ্রামের তুহিন হোসেনের পুকুরে গোসল করতে গিয়ে ডুবে নিখোঁজ হন।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top