সমাধানের পথ আমরা খুলছি। একটু সময় লাগবে: ওবায়দুল কাদের

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:  নতুন বছরে রাজধানীর যানজট সমস্যা সহনীয় পর্যায়ে নামিয়ে আনার আশ্বাস দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘যানজটের বিষয়টা আসলে খুব একটা অগ্রসর হয়নি। তবে যানজট নিরসনের আপাত ব্যবস্থা দৃশ্যমান না হলেও সমাধানের পথ আমরা খুলছি। একটু সময় লাগবে।’
 
নগরের যানজটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার কথা মনে করিয়ে অগ্রগতি বিষয়ে জানতে চাইলে কাদের বলেন, ‘এখানে সমন্বয়ের অভাব ছিল। যে কারণে যানজট নিরসনে কোনো শুভফল বয়ে আনতে পারিনি। এখন আমরা সমন্বিত পদক্ষেপ নিতে যাচ্ছি। রেজাল্ট আমরা পাবো। আমাদের রেজাল্ট পেতেই হবে। এর কোনো বিকল্প নাই।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top