৭০ হাজার ইয়াবা উদ্ধার

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:  যাত্রাবাড়ীর দক্ষিণ মাতুয়াইল থেকে ছিনতাই হওয়া গার্মেন্টস পণ্যবোঝাই একটি কভার্ড ভ্যান  উদ্ধার করেছে পুলিশ।
 
শুক্রবার ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এ সময় একটি ছোরা, একটি কাটার ও দুটি হাতুড়িসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- সোহেল রানা, মোশারফ মুন্সী ও নবী হোসেন।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পণ্যবাহী ট্রাক ও কভার্ড ভ্যান ছিনতাই-ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড করার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে।
 
৭০ হাজার ইয়াবা উদ্ধার : মহানগর পুলিশের আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাতে খিলগাঁও খিদমাহ হাসপাতালের সামনে অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি ট্রাক উদ্ধার করে গোয়েন্দারা। এ সময় সইবুর রহমান ও শামীম আলী নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top