সব রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে ইসি গঠনের দাবি খালেদা জিয়ার

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  সব রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশন পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সত্, সাহসী, অবাধ ও সুষ্ঠু স্বাধীন নির্বাচন কমিশনের বিকল্প নেই। এ ছাড়া প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনের যোগ্যতার কথাও বর্ণনা করেন তিনি।’
 
শুক্রবার বিকেলে গুলশানের ওয়েস্টিন হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন এসব কথা বলেন। একই সঙ্গে সব দলের ঐক্যের ভিত্তিতে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের খুঁজে বের করতে পাঁচ সদস্যের বাছাই কমিটি গঠনেরও কথা বলেছেন তিনি।
 
খালেদা জিয়া বলেন, সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও সষ্ঠু নির্বাচন জনগণ চায়, যেখানে তারা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন এবং তার ফলাফল কেউ বদলে দিতে পারবে না। আর এ জন‌্য একটি স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের বিকল্প নেই বলে তিনি মন্তব‌্য করেন।
ট্যাগস

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান