লক্ষ্মীপুর কলেজে রোভার স্কাউট ক্যাম্পে ছাত্রলীগের হামলা, আহত-৩

S M Ashraful Azom
লক্ষ্মীপুর প্রতিনিধি :লক্ষ্মীপুর সরকারি কলেজে রোভার স্কাউট প্রশিক্ষণ ক্যাম্পে হামলা চালিয়েছে কলেজ ছাত্রলীগ কর্মীরা। এসময় জেলার সিনিয়র রোভার মেট মো: হাসানসহ ৩ প্রশিক্ষনার্থী আহত হয়েছেন।  শনিবার দুপুরে প্রশিক্ষন চলাকালে তুচছ ঘটনাকে কেন্দ্র করে এ হামলা চালায় তারা। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান সম্মান শ্রেণির তৃতীয় বর্ষের ছাত্র সিনিয়র রোভারমেট হাসান মাহমুদ সাকিল, একই বিভাগের ছাত্র স্কাউট সদস্য হিমেল, ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র সহেল হোসেন শাহিন। গুরুতর আহত শাহিনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে এ হামলার প্রতিবাদে রোভার স্কাউট এর প্রশিক্ষানার্থীরা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেন। এঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী রাকিব ও আজিজুল জানান, পঞ্চম জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ উপলক্ষে ৪ দিন ব্যাপী প্রশিক্ষণের শেষ দিন ছিল শনিবার। এর অংশ বিশেষ অজানা উদ্দেশ্য ভ্রমণ (হাইকিং) শেষে কলেজ মাঠে উপসি'ত হন তারা। মাঠে ক্যাম্প চলাকালিন সময় কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও ছাত্রলীগ কর্মী বাঁধন ও পিয়াস ক্যাম্পে এসে স্কাউটের প্রশিক্ষনার্থীদের উত্ত্যাক্ত করে। এসময় রোভার সদস্যরা বাঁধা দিলে ছাত্রলীগ কর্মী বাঁধন ও পিয়াস চলে যায়। পরে তারা ১৫/২০জন বহিরাগত ছাত্রলীগ কর্মীদের নিয়ে এসে স্কাউট ক্যাম্পে অতর্কিত হামলা চালায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস'া নেয়া হবে।

প্রসঙ্গত, গত ২০ ডিসেম্বর থেকে জেলার ১০টি কলেজ থেকে ৬২জন শিক্ষার্থীর অংশগ্রহণে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে রোভার স্কাউট ক্যাম্পের আয়োজন করা হয়।  শনিবার ২৪ (ডিসেম্বর) বিকালে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পের সমাপনি পর্ব শেষ হয়।।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top