সরিষাবাড়ীতে জমি দখল নিয়ে সংঘর্ষ : আহত ১৫, আটক ১

S M Ashraful Azom
0
সরিষাবাড়ীতে জমি দখল নিয়ে সংঘর্ষ : আহত ১৫, আটক ১

সরিষাবাড়ী প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে জমির দখলকে কেন্দ্র করে প্রভাবশালী দুইপক্ষের সংঘর্ষে মহিলাসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। রোববার দুপুরে উপজেলার সানাকৈর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

পারিবারিক সুত্র জানায়, উপজেলার মহাদান ইউনিয়নের সানাকৈর গ্রামের মৃত মাজম আলীর ছেলে হেলাল উদ্দিন ও একই গ্রামের মৃত হাছেন আলীর ছেলে আছু মিয়ার মধ্যে মাত্র দেড় শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে ক্রয়সুত্রে মালিক দাবি করে হেলাল উদ্দিন সেখানে কিছুদিন আগে ঘর তোলে। 

সে ঘরে কাজ করার সময় সোমবার দুপুরে পৈতৃকসুত্রে মালিক দাবিদার আছু মিয়া ও তাঁর লোকজন ওই জমি দখল করতে যান। এ সময় হেলালের সাথে প্রতিপক্ষ আছু মিয়ার কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষে সংঘর্ষ বাধে। সংঘর্ষে হেলাল (৩৫), তাঁর স্ত্রী আলেয়া বেগম (৩১), ছেলে আবু বক্কর (১৪), সালেমা (৫০), জুয়েল (৩০), বেলাল হোসেন (৩২), আছু মিয়াসহ (৭০) উভয়পক্ষে অন্তত ১৫ জন আহত হন।

এদিকে উল্লেখিত গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্যরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেন। এ ঘটনার খবর পেয়ে সরিষাবাড়ী থানার এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় ঘটনাস্থল থেকে জুয়েল মিয়া (৩০) নামে এক যুবককে আটক করে পুলিশ।

এ ব্যাপারে জমির দাবিদার হেলাল উদ্দিন বলেন, ‘এটা আমার ক্রয়কৃত জমি। আমি এ জমিতে ঘর তোলে সেলুনের ব্যবসা করছি। আছু মিয়া আমার জমি দখল করতে আসলে বাধা দেওয়ায় আমার স্ত্রী-পুত্রের উপর হামলা করে।’ অপরদিকে প্রতিপক্ষ আছু মিয়া বলেন, ‘এটা আমার জমি। হেলাল জবর দখল করে আছে। উদ্ধার করতে গেলে হেলাল বাধা দেয়।’ সরিষাবাড়ী থানার ওসি মাজেদুর রহমান বলেন, ‘সংঘর্ষের ঘটনায় একজনকে আটক করা হয়েছে।। ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
⇘সংবাদদাতা: সরিষাবাড়ী প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top