৫বারের সফল এমপি মির্জা আজম ষষ্ঠ বারের মতো লড়ছেন সংসদ নির্বাচনে

S M Ashraful Azom
0
৫বারের সফল এমপি মির্জা আজম ষষ্ঠ বারের মতো লড়ছেন সংসদ নির্বাচনে

সেবা ডেস্ক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে টানা পাঁচ বারের এমপি বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম ষষ্ঠবারের মতো আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের চূড়ান্ত প্রার্থী হিসেবে নির্বাচিত হন।
গতকাল ২৫ নভেম্বর রোববার ঢাকায় দলীয় কার্যালয় থেকে দলীয় সভানেত্রী ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত চূড়ান্ত মনোনয়নের চিঠি পেয়েছেন।

প্রতিমন্ত্রী মির্জা আজম এ আসন থেকে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে একাধারে পাঁচবার এমপি নির্বাচিত হন। তিনি ৮ম জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ এবং ৯ম জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ছিলেন। তিনি ৫ম সংসদে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির, ৭ম সংসদে সরকারি প্রতিশ্রুতি সংক্রান্ত কমিটির এবং বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এবং ৯ম সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০১৪ সালের নির্বাচনের পর ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। একই বছরের ১৩ জানুয়ারি তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে দায়িত্বভার গ্রহণ করেন।

টানা ২৮ বছর ধরে মেলান্দহ-মাদারগঞ্জ দুই উপজেলায় ব্যাপক উন্নয়নের ধারাবাহিকতায় বিগত পাঁচ বছরে সারা জেলায় ব্যাপক উন্নয়ন প্রকল্প আনতে সক্ষম হন তিনি। 
জামালপুরে শেখ হাসিনা মেডিকেল কলেজ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ সারা জেলায় প্রায় ৪০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বরাদ্দ আনতে সক্ষম হন। এসব প্রকল্পের কাজ চলমান রয়েছে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top