টাঙ্গাইলে ছোট মনির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

S M Ashraful Azom
0
A press conference in protest against propaganda against

সেবা ডেস্ক: টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির সম্পর্কে একটি অনলাইন পত্রিকা ও একটি ইলেক্ট্রনিক মিডিয়ায় মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন খবর প্রকাশের প্রতিবাদে আজ ২৪ নভেম্বর শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইল জেলা শহর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনির আয়োজনে সাংবাদিক সম্মেলনে এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। 
সাংবাদিক সন্মেলনে লিখিত বক্তব্যে তানভীর হাসানের বড় ভাই গোলাম কিবরিয়া বলেন, গত ২২ নভেম্বর বৃহস্পতিবার আমাদের বিরুদ্ধে অস্ত্র ব্যবসা, চোরাচালান ও হত্যাসহ বিভিন্ন মিথ্যা অভিযোগ এনে বেসরকারি টেলিভিশন ৭১ টিভি’র টকশোতে আলোচনা করা হয়। আগামী সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে আমার ছোটভাই তানভীর হাসান মনোনয়ন পেতে যাচ্ছেন। তার জনপ্রিয়তায় ঈর্ষানিত হয়ে একটি বিশেষ মহল আমাদের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে।

সাংবাদিক সম্মেলনে গোলাম কিবরিয়া আরও বলেন, বিগত ২০১৬ সালের ২৭ নভেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জার্মান থেকে আসা মোহাম্মদ মনির বিন আলী ও আনিছুল ইসলাম তালুকদার নামক দুই জার্মান প্রবাসী খেলনা পিস্তলসহ গ্রেফতার হন। 

এ ব্যাপারে কাস্টমস কর্মকর্তা বাদি হয়ে বিমানবন্দর থানায় ওই দু’জনকে আসামী করে মামলা করেন। গ্রেফতারকৃতদের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। বিমানবন্দরে ওই দু’জন গ্রেফতারের পরেই আমাদের দুই ভাইয়ের নামে একটি মহল অপপ্রচারে নামে। আমরা যেহেতু জার্মানে থাকতাম আর গ্রেফতারকৃতরাও জার্মান প্রবাসী। এছাড়া গ্রেফতারকৃত একজনের নাম মনির। এই নামের মিলকে পুঁজি করে একটি মহল মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন খবর পরিবেশনের মাধ্যমে আমাদের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপতৎপরতায় লিপ্ত হয়েছে।

সংবাদ সম্মেলনে টাঙ্গাইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠিনক সম্পাদক জামিলুর রহমান মিরন বলেন, ৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু। তিনি টাঙ্গাইল-২ আসনের বর্তমান এমপি খন্দকার আসাদুজ্জামানের জামাতা। তাই তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে তার শ্বশুরের পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।
এ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরণ, শাজাহান আনসারী, মোস্তাফিজুর রহমান মিঞ্জু, সরদার আজাদ, সৈয়দ মাহমুদ তারেক পুলু, আব্দুর রউফ, আলমগীর হোসেন তালুকদার, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিনু আনাহলী, শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর, জেলা শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি বালা মিয়া, ফেডারেশনের যুগ্ম-সম্পাদক পৌর কাউন্সিলর আমিনুর রহমান আমীন, বাসকোচ মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেন, জেলা মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শফিউল আলম তুষার, মোহাম্মদ তাবিবসহ টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতৃবৃন্দ ছাড়াও জেলা ব্যবসায়ী সংগঠনগুলোর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top