টাঙ্গাইলের ভূঞাপুরে এ্যাডভোকেসি সভা

S M Ashraful Azom
0
টাঙ্গাইলের ভূঞাপুরে এ্যাডভোকেসি সভা

ভূঞাপুর প্রতিনিধি: “প্রাতিষ্ঠানিক ডেলিভারী বৃদ্ধি করি, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি নিশ্চিত করি” এই প্রতিপাদ্য নিয়ে ভূঞাপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ (২৪-২৯ নভেম্বর ২০১৮) উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২২ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিবার পরিকল্পনা এ এ্যাডভোকেসি সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, কৃষি কর্মকর্তা জিয়াউর রহমান, সমাজসেবা কর্মকর্তা শহিদুজ্জামান, প্রেসক্লাব সভাপতি আসাদুল ইসলাম বাবুল, পৌর প্যানেল মেয়র আব্দুস ছাত্তার, সাংবাদিক শাহআলম প্রমানিক, মাঠ পরিদর্শিকা আছিয়া বেগম হোসনেআরা প্রমুখ।
⇘সংবাদদাতা: ভূঞাপুর প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top