বিএনপিপন্থি পরিচালক আমজাদ হোসেনের পাশে দাঁড়ালেন জনদরদি শেখ হাসিনা

S M Ashraful Azom
0
সারাজীবন বিএনপি করেও প্রধানমন্ত্রীর সাহায্য পেলেন আমজাদ হোসেন

সেবা ডেস্ক: বাংলাদেশের চলচ্চিত্র জগতের অত্যন্ত চেনা মুখ গুণী নির্মাতা আমজাদ হোসেন গত রোববার সকালে নিজ বাসভবনে ব্রেনস্ট্রোকে আক্রান্ত হন। এর পর তাকে দ্রুত রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নেয়া হয়। সংবাদটা তখনও গণমাধ্যমে ঠিকমতো আসেনি , তার আগেই খবর পৌছে যায় দুস্থ এবং নিপীড়িত মানুষের শেষ ভরসারস্থল বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে।

তাৎক্ষণিকভাবে তার পরিবারের সাথে যোগাযোগ করা হয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে, জানিয়ে দেয়া হয় গুণী পরিচালক আমজাদ হোসেনের চিকিৎসার সব দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ছেলে সোহেল আরমান মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

আমজাদ হোসেন ব্যক্তিগত জীবনের শুরু থেকেই বিএনপির রাজনীতির সাথে জড়িত । বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির অঙ্গ সংগঠন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর তিনি একজন প্রভাবশালী নেতা। বিএনপির বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তিনি ছিলেন প্রথম সারিতে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সহযোগিতা প্রাপ্তির ক্ষেত্রে তার রাজনৈতিক পক্ষ বিবেচনা পায়নি। দেশরত্ন শেখ হাসিনাকে যারা কাছ থেকে চেনেন, তাঁর এই মানবিক দিকটি তাদের অজানা নয়। সহযোগিতার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারো রাজনৈতিক অবস্থানকে প্রাধান্য দেন না। কিছুদিন আগে গণভবনে সংলাপ চলাকালীন সময়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাস্থ্য এবং চিকিৎসা সম্পর্কে জানতে চান সরাসরি। একইসাথে তাকে জানান, যদি দেশের বাইরে গিয়ে চিকিৎসা করাতে হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধরনের সহযোগিতা করবেন বলে মির্জা ফখরুল কে জানিয়ে দেন।

পরিবারসূত্রে জানা যায়, গত রোববার দেশের শীর্ষ কিছু গণমাধ্যমে আমজাদ হোসেনকে নিয়ে সংবাদ হয়, যা চোখ এড়ায়নি প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আর তাই তিনি নিজ থেকে আমজাদ হোসেনের ছেলেদের ডেকে পাঠালেন তার সঙ্গে দেখা করতে।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়টি তুলে ধরে সোহেল আরমান বলেন, ‘আজ সকালে ঘুম ভাঙে প্রধানমন্ত্রীর পিএস খোরশেদ ভাইয়ের ফোনে। তিনি আমাকে বললেন, প্রধানমন্ত্রী আপনাদের সঙ্গে দেখা করতে চান, আপনারা চলে আসুন। এরপর বিশেষ পাস নিয়ে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলাম। তিনি বাবার সব দায়িত্ব নিয়েছেন। যদি উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিতে হয় তাহলে দেশের বাইরে নিয়ে যাওয়ার ব্যবস্থাও তিনি করবেন বলে জানিয়েছেন।’প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের বাবার বর্তমান শারীরিক অবস্থার কথাও জিজ্ঞেস করেন।

আমজাদ হোসেন কে বর্তমানে উন্নত চিকিৎসার জন্য সকাল সাড়ে ১০টার দিকে ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকেই তিনি আইসিইউতে লাইফসাপোর্টে আছেন।

বর্ষীয়ান এই চলচ্চিত্র পরিচালক ১৯৭৮ সালে ‘গোলাপী এখন ট্রেনে’ এবং ১৯৮৪ সালে ‘ভাত দে’ চলচ্চিত্র নির্মাণের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

আমজাদ হোসেনের পরিচালনায় বেশ কিছু চলচ্চিত্র জনপ্রিয়তা পেয়েছেন। যার মধ্যে রয়েছে- বাল্যবন্ধু, পিতাপুত্র, এই নিয়ে পৃথিবী, বাংলার মুখ, নয়নমনি, গোলাপী এখন ট্রেনে, সুন্দরী, কসাই, জন্ম থেকে জ্বলছি, দুই পয়সার আলতা, সখিনার যুদ্ধ, ভাত দে, হীরামতি, প্রাণের মানুষ, সুন্দরী বধূ, কাল সকালে, গোলাপী এখন ঢাকায় ও গোলাপী এখন বিলেতে ইত্যাদি।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top