কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে আনসার ও ভিডিপি’র উপজেলা সমাবেশ-২০১৮

S M Ashraful Azom
0
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে আনসার ও ভিডিপি’র উপজেলা সমাবেশ-২০১৮

গোলাম মোস্তফা রাঙ্গা: ২২ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলা পরিষদ হল রুমে উপজেলা আনসার ও ভিডিপি সমাবেশ/২০১৮ অনুষ্ঠিত হয়। 

উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ এফতেখারুল ইসলাম। সমাবেশে সভাপতিত্ব করেন ভুরুঙ্গামারীর উপজেলা নির্বাহী অফিসার এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী। 

প্রধান আলোচক ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুন্নবী চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোঃ ইমতিয়াজ কবির, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মশিউর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ এন্তাজুর রহমান, আনসার ও ভিডিপি'র সার্কেল অ্যাডজুটান্ট মোঃ তৌহিদ উজ জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন আহমেদ।  

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রশিক্ষিকা হরিদাশী রায়। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আমিনুর রহমান, জেলা আনসার ও ভিডিপি’র হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা, উপজেলা প্রশিক্ষিকা সাজেদা বেগম। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রশিক্ষক মোঃ জিয়াউর রহমান, প্যারেড পরিচালনা করেন উপজেলা প্রশিক্ষক মোঃ মাইদুল ইসলাম মুরাদ।

সমাবেশে ভুরুঙ্গামারী উপজেলার প্রতিটি ইউনিয়ন হতে ২৫০ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা অংশগ্রহণ করেন। তাদের মধ্যে হতে ভাল কাজের পুরষ্কারস্বরুপ ১জনকে সেলাই মেশিন, ৩জনকে বাইসাইকেল এবং অনেকে ছাতা, হটপট, প্লেট পুরষ্কার প্রদান করা হয়।
⇘সংবাদদাতা: গোলাম মোস্তফা রাঙ্গা
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top