এপেক্স ক্লাব অব জামালপুরের নির্বাচন-২০১৮ সম্পন্ন

S M Ashraful Azom
0

এপেক্স ক্লাব অব জামালপুরের নির্বাচন ময়না প্রেসিডেন্ট-মঞ্জুরুল সেক্রেটারি 

এপেক্স ক্লাব অব জামালপুরের নির্বাচন-২০১৮ সম্পন্ন

জামালপুর সংবাদাদাত ॥ এপেক্স ক্লাব অব জামালপুরের ৯ম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শুক্রবার সকাল ১০টায় জামালপুর পৌরসভার সভা কক্ষে উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। সাধারণ সভায় ক্লাবের ২০১৯ ইং বর্ষের ক্লাব বোর্ড নির্বাচনে এপে: ময়না আকন্দ প্রেসিডেন্ট এবং এপে: মো. মঞ্জুরুল ইসলাম সেক্রেটারি এন্ড ডিএনই নির্বাচিত হন।

ক্লাব প্রেসিডেন্ট এপেঃ এম জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর এপেঃ আশরাফুল হক মানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল অফিসিয়াল এপেঃ খন্দকার কামরুজ্জামান তৌহিদ, এপেক্স ক্লাব অব জামালপুরের লাইফ মেম্বার এপেঃ হাফিজ রায়হান সাদা। এছাড়াও বক্তব্য রাখেন এপেক্স ক্লাব অব জামালপুরের পিপি এপেঃ সফি কামাল চৌধুরী, পিপি এপেঃ প্রণব বসাক সুবল, পিপি কাফি পারভেজ, পিপি এপেঃ সৈয়দ আবদুস সাফি, সদস্য এপেঃ সাজ্জাদ আনসারী প্রমুখ।

অনুষ্ঠানের প্রথম পর্বে এপেক্স ক্লাব অব জামালপুর এর সকল বোর্ড সদস্যদের ২০১৮ বর্ষের বার্ষিক প্রতিবেদন পেশ শেষে ২০১৯ ইং বর্ষের বোর্ড নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রেসিডেন্ট এপেঃ ময়না আকন্দ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ আবু সায়েম মো: সাদাত-উল-করিম. জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ রাজিব সিংহ সাহা, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট এপেঃ এম এ জলিল, সেক্রেটারি এন্ড ডিএনই এপেঃ মঞ্জুরুল ইসলাম, ট্রেজারার এপেঃ সুমন কুমার সাহা, সার্ভিস ডাইরেক্টর এপেঃ মো. আবু সায়েদ, মেম্বারশীফ এন্ড এটেনডেন্স ডাইরেক্টর এপেঃ শফিক জামান, ফেলোশিফ এন্ড পাবলিক রিলেশন ডাইরেক্টর এপেঃ শ্যামল চন্দ্র সাহা, পাবলিক স্পিকিং এন্ড ডিবেডিং ডাইরেক্টর এপেঃ সাজ্জাদ আনসারী, সার্জেন্ট এট আর্মস এপেঃ আরিফুজ্জামান আকন্দ নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার এপেঃ হাফিজ রায়হান সাদা, নির্বাচন কমিশনার এপেঃ আরজু আকন্দ ও এপেঃ মো. শাহ জামাল।
⇘সংবাদদাতা: জামালপুর সংবাদাদাত
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top