অভিজিৎ ঘোষ, ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: এসএসসি পরীক্ষা দেয়ার আগে টেষ্ট পরীক্ষায় উর্ত্তীণ হতে হবে সরকারি এমন কড়া নির্দেশনার কারনে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক পরীক্ষার্থী টেষ্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বিপাকে পড়েছে। অকৃতকার্য ওই সব শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার জন্য ফরমপূরণের সুযোগ চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আবেদন করছে। এছাড়া উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান এক বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে ফরমপূরণ করার অভিযোগ পাওয়া গেছে।
অন্যদিকে টেষ্ট পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীরা এসএসসিতে অংশগ্রহণ করার সুযোগ দেয়ার জন্য ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মুলগেটে সামনে সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।
জানা গেছে, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী টেষ্ট পরীক্ষায় কেউ এক বিষয়ে অকৃতকার্য হয়েছে। এদের বেশির ভাগ পরীক্ষার্থী কেউ ইংরেজি কেউ গণিতে ফেল করেছে। শিক্ষা মন্ত্রনালয়ের কড়া নির্দেশনা থাকায় এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার আগে বিদ্যালয়ে টেষ্ট পরীক্ষায় উত্তীর্ণ হবে। এতে করে যেসকল শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা টেষ্ট পরীক্ষায় অকৃতকার্য হয়েছে তারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারায় বিপাকে পড়েছে।
অভিযোগ আছে, উপজেলার বেশ কয়েকটি বিদ্যালয় কর্তৃপক্ষ প্রথম টেষ্ট পরীক্ষায় অকৃতকার্যদের দ্বিতীয়বার পরীক্ষা নিয়ে এবং বেশি টাকা নিয়ে এসএসসি পরীক্ষার ফরমপূরণ করার সুযোগ দিয়েছে। এছাড়াও দাখিল পরীক্ষার ফরমপূরণে বাড়তি টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে উপজেলার গাবসারা দাখিল মাদরাসাসহ কয়েকটি মাদরাসার বিরুদ্ধে। ফেল করা শিক্ষার্থীদের কাছ থেকে ৩৫শত থেকে ৪হাজার টাকা পর্যন্ত আদায় করেছে মাদরাসা কর্তৃপক্ষ।
অন্যদিকে গত কয়েকদিনে টেষ্ট পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা ইউএনও অফিসে এসএসসির ফরমপূরণের অনুমতি চেয়ে আবেদন করছে। দিনদিন পরীক্ষার্থীদের আবেদনের সংখ্যা বাড়ছে। বিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের ইউএনও অফিসে আবেদন করতে উৎসাহ দিচ্ছেন বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, “বিভিন্ন স্কুল থেকে অনুত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের আবেদন পাওয়া যাচ্ছে। এ বিষয়ে প্রধান শিক্ষকদের বিধিমোতাবেক ও সর্বশেষ নির্দেশনা অনুসারে ব্যবস্থা নিতে বলা হয়েছে। কোন শিক্ষকের বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
⇘সংবাদদাতা: অভিজিৎ ঘোষ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।