
আফজাল শরিফ, বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলা সমবায় সমিতির উদ্যোগে ২৫শে নভেম্বর রবিবার সকাল ১১ঘটিকার সময় “সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি” এই স্লোগান সামনে রেখে ৪৭তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রধান প্রধান সড়কে র্যালি ও উপজেলা পদিষদ অডিটরিয়াম কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সমবায় র্যালি ও আলোচনা সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুর রউফ তালুকদার, আশার আলো সমিতির সভাপতি মোঃ রশিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন আলহাজ্ব আমানুজামান মর্ডান কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন খান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ মিনহাজ উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা আঃ জলিল, ইঞ্জিনিয়ার ফোরকান আলী, এল.জি.ডি ইঞ্জিনিয়ার রমজান আলী, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর, উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও দৈনিক লাল সবুজের ১১নং সেক্টর অব বাংলাদেশ এর নির্বাহী সম্পাদক মোঃ রাজ্জাক মাহমুদ, দুর্জয় বাংলার জামালপুর জেলা প্রতিনিধি ও দৈনিক লাল সবুজের ১১নং সেক্টর অব বাংলাদেশ অনলাইন পত্রিকার সম্পাদক আফজাল শরীফ, আশার আলো সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের মেরুরচর ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি এস.এম জিয়াউল হক টাইগার ,আলমগীর হারুন প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সমবায় সমিতির মাধ্যমে অর্থ পুজি করে আমরা বর্তমান বাংলাদেশ সরকারের মাধ্যমে ২০২১ সালের মধ্যে বিশ্বের মধ্যম আয়ের দেশ হিসাবে ঘোষণা করব।
এছাড়াও উপজেলা বিভিন্ন সমবায় সমিতির সদস্য-সদস্যাবৃন্দরা উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: আফজাল শরিফ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।