বকশীগঞ্জে আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদের মনোনয়ন পত্র ক্রয়

S M Ashraful Azom
0
বকশীগঞ্জে আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদের মনোনয়ন পত্র ক্রয়
বকশীগঞ্জ প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জামালপুর-১ আসনের এমপি প্রার্থী নূর মোহাম্মদের পক্ষে মনোনয়নপত্র ক্রয় করা হয়েছে।

২২ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১২ টায় বকশীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান সরকারের কাছ থেকে মনোনয়ন পত্র ক্রয় করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জয়নাল আবেদিন, ত্রাণ বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান হিটলার,

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার পাখি, উপজেলা আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম , যুবলীগ নেতা মারুফ সিদ্দিকী, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুমান তালুকদার, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সজিব উপস্থিত ছিলেন।

মনোনয়ন পত্র ক্রয়ের পর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদকে নৌকা প্রতীক দেয়ার দাবি জানিয়েছেন। নেতা কর্মীদের দাবি তাকে মনোনয়ন দিলে জামালপুর-১ আসনে আওয়ামী লীগের বিজয় ঠেকাতে পারবে না। 
এছাড়াও বর্তমান এমপি আবুল কালাম আজাদ, সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশি এমএ সাত্তার , বিএনপির মনোনয়ন প্রত্যাশি আবদুল কাইয়ুম ও ইসলাম আন্দোলন বাংলাদেশের আবদুল মজিদ মনোনয়ন পত্র ক্রয় করেছেন।
⇘সংবাদদাতা: বকশীগঞ্জ প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top