লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর ॥ জামালপুর ইসলামপুরের দুই দুই বারের সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল বলেন- নৌকা বিজয়ে আপনারে সকলকে আসন্ন নির্বাচনে ঝাপিয়ে পড়তে হবে। বর্তমান সরকার উন্নয়নের সরকার তার প্রমান আপনারা ইসলামপুরবাসী। বর্তমান সরকারের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।
এ সময় তিনি আরো বলেন-আপনারা জানেন যুবক বয়স থেকে আপনাদের পাশে ছিলাম অদ্যবদি পর্যন্ত আছি এবং ভবিষ্যতেও থাকবো। আমাকে আপনারা উপজেলা চেয়াম্যান নির্বাচিত করে সেবা করার সুযোগ দিয়েছেন। এরপর আমার দুইবার এমপি নির্বাচিত করে এলাকার উন্নয়ন করার সুযোগ করে দিয়েছেন। আমার আর চাওয়ার কিছু নেই আমি আপনাদের পাশে জীবন উৎসর্গ করতে চাই।
তিনি আরও বলেন, আজকে ইসলামপুরের উন্নয়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতিরই অংশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল রাষ্ট্র পরিচালনায় বাংলাদেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে। আমি তার হয়েই কাজ করছি। বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে আসুন আমরা সবাই মিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করি।
গত শুক্রবার দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশা মানুষ,তৃণমূল নেতাকর্মী এতে অংশ নেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।