ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল এরিয়ায় অবস্থিত শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস-২০১৮ উদযাপিত হয়েছে।
শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের এএমসিসিএন্ডএস প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনী দিবস-২০১৮ উপলক্ষ্যে ১৯ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় একটি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়ার কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, এনডিসি, পিএসসি এর সঞ্চালনে এতে প্রধান অতিথি হিসেবে উওস্থিত ছিলেন মানননীয় কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরি।

এছাড়া অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি, সংরক্ষিত মহিলা আসনের এমপি মনোইয়ারা বেগম, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলাউদ্দিনসহ খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাননীয় কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরি আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এছাড়া জিওসি জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, এনডিসি, পিএসসি অনুষ্ঠানে আগত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের নিকট সৌজন্য পুরস্কার বিতরণ করেন।
উল্লেখ্য ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আক্রমণের সূচনা করে।অতঃপর ১৬ ডিসেম্বর, ১৯৭১ সালে বাংলাদেশ-ভারতের সেনাদের নিয়ে গড়া মিত্রবাহিনীর কাছে পাকিস্তান হানাদার বাহিনীর প্রায় তিরানব্বুই হাজার সেনা আনুষ্ঠানিকভাবে রেসকোর্স ময়দানেআত্মসমর্পণ করে। এ আত্মসমর্পণের মধ্য দিয়েই বিশ্ব মানচিত্রে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ-এর পরিসমাপ্তি ঘটে।
⇘সংবাদদাতা: ঘাটাইল প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।